Skip to content

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০

ধারা ২৯প্রবিধান প্রণয়নের ক্ষমতা

বলবৎচতুর্থ অধ্যায় বিবিধ

চতুর্থ অধ্যায় বিবিধ

ধারা ২৯

29. প্রবিধান প্রণয়নের ক্ষমতা (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বোর্ড, সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন ও তদধীন প্রণীত বিধির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, প্রবিধান প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, বোর্ড, অন্যান্য বিষয়ের মধ্যে, নিম্নবর্ণিত সকল বা যে কোনো বিষয়ে প্রবিধান প্রণয়ন করিতে পারিবে; যথা :- (ক) পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণ, পরীক্ষার ফি নির্ধারণ, সনদ প্রদান ও প্রত্যাহার; (খ) পাঠ্যক্রম ও কোর্স প্রণয়ন; (গ) বোর্ডের সকল পরীক্ষা পরিচালনা; (ঘ) বোর্ডের কর্মচারীগণের ক্ষমতা ও দায়িত্ব; (ঙ) বোর্ড ও কমিটির সভা পরিচালনা; (চ) মাদ্রাসা পরিচালনা সংক্রান্ত বিধান; (ছ) মাদ্রাসার শিক্ষকগণের চাকুরির শর্তাবলি ও আচরণবিধি; (জ) মাদ্রাসার শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির মধ্যকার বিরোধ মীমাংসা বা সালিশ সংক্রান্ত বিধান; (ঝ) পরিদর্শন পদ্ধতি ও ধরন; (ঞ) বোর্ডের রেজিস্ট্রারসহ অন্যান্য কর্মচারীগণের নিয়োগ ও চাকুরির শর্তাবলি ও আচরণ বিধি; এবং (ট) বোর্ড ও কমিটির সভায় যোগদানের জন্য সদস্যগণের ভ্রমণভাতা ও সম্মানি। (৩) তপশিল-১ এ সংযোজিত প্রবিধানসমূহ ধারা ২৯ এর অধীন প্রণীত হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং বোর্ড, উপধারা (১) এর বিধান সাপেক্ষে, উক্ত প্রবিধান সংশোধন বা বাতিল করিতে পারিবে।

End of ধারা ২৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০