Skip to content

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০

ধারা ৩০রহিতকরণ ও হেফাজত

বলবৎচতুর্থ অধ্যায় বিবিধ

চতুর্থ অধ্যায় বিবিধ

ধারা ৩০

30. রহিতকরণ ও হেফাজত (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে, Madrasah Education Ordinance, 1978 (Ordinance No. IX 1978), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন উক্ত রহিতকরণ সত্ত্বেও- (ক) এই আইনের অধীন পরিচালনা পর্ষদ গঠিত না হওয়া পর্যন্ত উক্ত Ordinance এর অধীন গঠিত Board, অতঃপর উক্ত Board বলিয়া উল্লিখিত, এর পরিচালনা পর্ষদ এই আইনের অধীন গঠিত পরিচালনা পর্ষদ বলিয়া গণ্য হইবে; (খ) উক্ত Ordinance এর অধীন প্রণীত বিধি বা প্রবিধান এই আইনের অধীন বিধি বা প্রবিধান প্রণীত না হওয়া পর্যন্ত, এই আইনের বিধানাবলির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে বলবৎ থাকিবে। (৩) উক্ত Ordinance রহিত হইবার সঙ্গে সঙ্গে, উক্ত Ordinance এর অধীন প্রতিষ্ঠিত Board এর- (ক) সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ অর্থ এবং ব্যাংকে গচ্ছিত অর্থ ও তহবিল, অর্থের বিনিয়োগ, অন্য সকল দাবি বা অধিকার, প্রাপ্ত সুবিধাদি, এইরূপ বিষয় সম্পত্তির অন্তর্ভুক্ত বা উহা হইতে উদ্ভূত যাবতীয় অধিকার, মেধাস্বত্ব ও স্বার্থ এবং সকল হিসাব বহি, রেজিস্টার, রেকর্ডপত্র এবং এতদসংক্রান্ত অন্য সকল দলিল-দস্তাবেজ বোর্ডের উপর ন্যস্ত ও স্থানান্তরিত হইবে; (খ) সকল ঋণ, দায় ও দায়িত্ব এবং উহার দ্বারা বা উহার সহিত সম্পাদিত চুক্তি, বোর্ডের ঋণ, দায় ও দায়িত্ব এবং উহার দ্বারা বা উহার সহিত সম্পাদিত চুক্তি বলিয়া গণ্য হইবে; (গ) বিরুদ্ধে বা তৎকর্তৃক দায়েরকৃত কোনো মামলা বা আইনগত কার্যধারা বোর্ডের বিরুদ্ধে বা তৎকর্তৃক দায়েরকৃত মামলা বা আইনগত কার্যধারা বলিয়া গণ্য হইবে; (ঘ) কৃত কোনো কার্য, প্রদত্ত কোনো স্বীকৃতি বা সার্টিফিকেট, ইস্যুকৃত কোনো আদেশ, বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা নোটিশ, গৃহীত কোনো ব্যবস্থা বা সূচিত কোনো কার্যধারা এই আইনের অধীন কৃত, প্রদত্ত, ইস্যুকৃত গৃহীত বা সূচিত হইয়াছে বলিয়া গণ্য হইবে; এবং (ঙ) সকল কর্মচারী বোর্ডের কর্মচারী হইবেন এবং এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে তাহারা যে শর্তাধীনে চাকুরিতে নিয়োজিত ছিলেন, এই আইনের বিধান অনুযায়ী পরিবর্তিত না হওয়া পর্যন্ত, সেই একই শর্তে বোর্ডের চাকুরিতে নিয়োজিত থাকিবেন।

End of ধারা ৩০. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০