Skip to content

আয়োডিনযুক্ত লবণ আইন, ২০২১

ধারা ৪জাতীয় লবণ কমিটি

বলবৎদ্বিতীয় অধ্যায় কমিটি, কার্যাবলি, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় কমিটি, কার্যাবলি, ইত্যাদি

ধারা ৪

4. জাতীয় লবণ কমিটি (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, একটি জাতীয় লবণ কমিটি থাকিবে, শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী জাতীয় লবণ কমিটির উপদেষ্টা হইবেন এবং নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে উক্ত জাতীয় লবণ কমিটি গঠিত হইবে, যথা :- (ক) সচিব, শিল্প মন্ত্রণালয়, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) স্থানীয় সরকার বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১(এক) জন কর্মকর্তা; (গ) স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১(এক) জন কর্মকর্তা; (ঘ) বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন কর্মকর্তা; (ঙ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন কর্মকর্তা; (চ) খাদ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন কর্মকর্তা; (ছ) তথ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন কর্মকর্তা; (জ) সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই); (ঝ) মহাপরিচালক, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট; (ঞ) পরিচালক, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান; (ট) সরকার কর্তৃক মনোনীত লবণ চাষিদের ১ (এক) জন প্রতিনিধি; (ঠ) সরকার কর্তৃক মনোনীত লবণ কারখানা মালিকদের ১ (এক) জন প্রতিনিধি; (ড) সরকার কর্তৃক মনোনীত ১ (এক) জন লবণ বিশেষজ্ঞ; (ঢ) চেয়ারম্যান, বিসিক, যিনি কমিটির সদস্য-সচিবও হইবেন। (২) মনোনীত সদস্যগণ উক্তরূপ মনোনয়নের তারিখ হইতে ২ (দুই) বৎসরের জন্য সদস্য পদে বহাল থাকিবেন : তবে শর্ত থাকে যে, সরকার যে-কোনো সময় প্রদত্ত মনোনয়ন বাতিল করিতে পারিবেন। (৩) কোনো সদস্য পদে কেবল শূন্যতা বা কমিটি গঠনে ত্রুটি থাকিবার কারণে জাতীয় লবণ কমিটির কোনো কার্য বা কার্যধারা অবৈধ হইবে না বা তৎসম্পর্কে কোনো প্রশ্নও উত্থাপন করা যাইবে না। (৪) আয়োডিনযুক্ত লবণ পর্যবেক্ষণ ও বাস্তবায়ন সেল জাতীয় লবণ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করিবে।

End of ধারা ৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আয়োডিনযুক্ত লবণ আইন, ২০২১