Skip to content

আয়োডিনযুক্ত লবণ আইন, ২০২১

ধারা ৫জাতীয় লবণ কমিটির সভা

বলবৎদ্বিতীয় অধ্যায় কমিটি, কার্যাবলি, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় কমিটি, কার্যাবলি, ইত্যাদি

ধারা ৫

5. জাতীয় লবণ কমিটির সভা (১) এই ধারার অন্যান্য বিধান সাপেক্ষে, জাতীয় লবণ কমিটি উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিবে। (২) সভার আলোচ্যসূচি, তারিখ, সময় ও স্থান সভাপতি কর্তৃক নির্ধারিত হইবে। (৩) সভাপতি কমিটির সকল সভায় সভাপতিত্ব করিবেন, তবে তাহার অনুপস্থিতিতে তৎকর্তৃক মনোনীত অন্য কোনো জ্যেষ্ঠ সদস্য সভায় সভাপতিত্ব করিতে পারিবেন। (৪) সভাপতি এবং অন্যূন ৫(পাঁচ) জন সদস্যের উপস্থিতিতে সভার কোরাম হইবে, তবে মুলতবি সভার ক্ষেত্রে কোনো কোরামের প্রয়োজন হইবে না। (৫) সভাপতি এবং উপস্থিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে সভার সিদ্ধান্ত গৃহীত হইবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভাপতি বা, ক্ষেত্রমত, সভায় সভাপতিত্বকারী সদস্যের দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে। (৬) সভাপতি, সদস্যগণের সহিত আলোচনাক্রমে, প্রয়োজনে, সভার আলোচ্যসূচির সহিত সংশ্লিষ্টতা রহিয়াছে এইরূপ যে কোনো ব্যক্তিকে সভায় আমন্ত্রণ জানাইতে পারিবেন, তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উক্ত ব্যক্তির ভোট প্রদানের অধিকার থাকিবে না।

End of ধারা ৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আয়োডিনযুক্ত লবণ আইন, ২০২১