শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১
ধারা ৩১প্রতিবেদন
বলবৎ
ধারা ৩১
31. প্রতিবেদন (১) নিবন্ধন কর্তৃপক্ষ, প্রত্যেক বৎসর ৩১ মার্চ তারিখের মধ্যে, তৎকর্তৃক সম্পাদিত কার্যক্রমের একটি প্রতিবেদন সরকারের নিকট প্রেরণ করিবে। (২) সরকার যেকোনো সময় নিবন্ধন কর্তৃপক্ষের নিকট হইতে উহার যেকোনো বিষয়ের উপর প্রতিবেদন চাহিতে পারিবে এবং নিবন্ধন কর্তৃপক্ষ চাহিত প্রতিবেদন সরকারের নিকট, যথাশীঘ্র সম্ভব, দাখিল করিবে।