Skip to content

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১

ধারা ৩২বকেয়া আদায়

বলবৎ

ধারা ৩২

32. বকেয়া আদায় (১) নিবন্ধন কর্তৃপক্ষ উহার প্রাপ্য সকল ফি, চার্জ, প্রশাসনিক জরিমানা এবং অন্যবিধ সকল পাওনা, সরকারি পাওনা হিসাবে Public Demands Recovery Act, 1913 (Act No. III of 1913) এর বিধান অনুযায়ী আদায় করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, নিবন্ধন কর্তৃপক্ষ উহার কোনো কর্মকর্তাকে উক্ত Act এর Section 3 এর clause (3) এর সংজ্ঞা অনুযায়ী Certificate-officer হিসাবে নিয়োগ করিতে পারিবে, এবং উক্ত কর্মকর্তা উক্ত Act এর অধীন Certificate-officer এর সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব সম্পাদন করিতে পারিবেন।

End of ধারা ৩২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১