বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) আইন, ২০২১
ধারা ৭নিবন্ধন সনদ প্রদান
ধারা ৭
7. নিবন্ধন সনদ প্রদান (১) ধারা ৫ এর অধীন আবেদন প্রাপ্তির পর আবেদনে উল্লিখিত তথ্যাদি পরীক্ষা-নিরীক্ষা করিয়া নিবন্ধন কর্তৃপক্ষ উহার সঠিকতা সম্পর্কে- (ক) নিশ্চিত হইলে, আবেদন মঞ্জুর করিতে পারিবে এবং উক্তরূপ আবেদন মঞ্জুরের ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে আবেদনকারীর অনুকূলে নির্ধারিত ফরমে নিবন্ধন সনদ প্রদান করিবে; অথবা (খ) নিশ্চিত না হইলে, আবেদন নামঞ্জুর করিতে পারিবে এবং কারণ লিপিবদ্ধ করিয়া উক্তরূপ নামঞ্জুরের বিষয়টি সিদ্ধান্ত গ্রহণের ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিবে। (২) উপ-ধারা (১) এর দফা (খ) এর অধীন কোনো আবেদন নামঞ্জুর করা হইলে আবেদনকারী নামঞ্জুরের বিষয়ে অবহিত হইবার পরবর্তী ২০ (বিশ) কার্যদিবসের মধ্যে নিবন্ধন কর্তৃপক্ষের নিকট নির্ধারিত ফরমে ও পদ্ধতিতে পুনর্বিবেচনার জন্য আবেদন করিতে পারিবে এবং নিবন্ধন কর্তৃপক্ষের উক্তরূপ আবেদন প্রাপ্তির তারিখ হইতে ৬০ (ষাট) কার্যদিবসের মধ্যে, নির্ধারিত পদ্ধতিতে, উহা নিষ্পত্তি করিতে হইবে।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) আইন, ২০২১