ব্যাংকার বহি সাক্ষ্য আইন, ২০২১
ধারা ৪ব্যাংকার বহির প্রত্যয়িত অনুলিপির সাক্ষ্যমূল্য
বলবৎ
ধারা ৪
4. ব্যাংকার বহির প্রত্যয়িত অনুলিপির সাক্ষ্যমূল্য এই আইনের অন্যান্য বিধান সাপেক্ষে, ব্যাংকার বহির যে কোনো এন্ট্রির প্রত্যয়িত অনুলিপি সকল প্রকার আইনি কার্যক্রমের ক্ষেত্রে উক্ত এন্ট্রির অস্তিত্বের আপাত গ্রহণযোগ্য সাক্ষ্য (prima facie evidence) হিসাবে গণ্য হইবে।