Skip to content

ব্যাংকার বহি সাক্ষ্য আইন, ২০২১

ধারা ৭গ্রাহকতথ্য প্রকাশের অনুমোদিত ক্ষেত্র ও শর্তাবলি

বলবৎ

ধারা ৭

7. গ্রাহকতথ্য প্রকাশের অনুমোদিত ক্ষেত্র ও শর্তাবলি (১) আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনে উল্লিখিত ক্ষেত্র ব্যতীত, ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারী অন্য কোনো ব্যক্তির নিকট কোনো গ্রাহকতথ্য প্রকাশ করিবে না : তবে শর্ত থাকে যে, তপশিলে উল্লিখিত গ্রাহকতথ্য প্রকাশের অনুমোদিত ক্ষেত্রে, গ্রাহকতথ্য প্রকাশের শর্তাবলি প্রতিপালন সাপেক্ষে, সংশ্লিষ্ট অনুমোদিত ব্যক্তি বা সংস্থার নিকট গ্রাহকতথ্য প্রকাশ করা যাইবে : তবে আরও শর্ত থাকে যে, তপশিলে উল্লিখিত গ্রাহকতথ্য প্রাপ্তির জন্য অনুমোদিত ব্যক্তি বা সংস্থা বা সংস্থার কোনো কর্মকর্তা, তপশিলে উল্লিখিত অনুমোদিত ক্ষেত্র অথবা আদালতের সুনির্দিষ্ট আদেশ ব্যতীত, কোনো গ্রাহকতথ্য বা উহার কোনো অংশ কোনোভাবে অন্য কাহারও নিকট প্রকাশ করিবে না। (২) উপ-ধারা (১) এর বিধান অনুযায়ী কোনো সংস্থার নিকট তপশিলে উল্লিখিত গ্রাহকতথ্য প্রকাশ করিবার ক্ষেত্রে উক্ত সংস্থার এতদুদ্দেশ্যে অনুমোদিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট গ্রাহকতথ্য প্রকাশ করা যাইবে এবং গ্রাহক তথ্য গ্রহণকারী অনুমোদিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দায়বদ্ধতা, নিয়োগকারী সংস্থাতে তাহার নিয়োগ বা কর্ম অবসান পরবর্তীকালেও বহাল থাকিবে। (৩) ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন) এর ধারা ৪৪ এবং আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ২৭ নং আইন) এর ধারা ২০ এর অধীন বাংলাদেশ ব্যাংক কর্তৃক ব্যাংক পরিদর্শনকালে সংগৃহীত গ্রাহকতথ্য উক্ত ব্যাংকের নিয়ন্ত্রণ বা তত্ত্বাবধানের জন্য প্রয়োজনীয় না হইলেও উহা গোপনীয় হিসাবে গণ্য হইবে।

End of ধারা ৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ব্যাংকার বহি সাক্ষ্য আইন, ২০২১