Skip to content

বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (ভ্রমণ ভাতা) আইন, ২০২১

প্রথম তফসিল১০। রহিতকরণ ও হেফাজত।  (১) Supreme Court Judges (Travelling Allowances)

বলবৎ

প্রথম তফসিল

প্রথম তফসিল ১০। রহিতকরণ ও হেফাজত।  (১) Supreme Court Judges (Travelling Allowances) Ordinance, 1976 (Ordinance No. XXX of 1976), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত Ordinance এর অধীন  (ক) কৃত কোনো কাজ, গৃহীত কোনো ব্যবস্থা, জারীকৃত কোনো প্রজ্ঞাপন, প্রদত্ত কোনো আদেশ বা সূচিত কোনো কার্যক্রম এই আইনের অধীন কৃত, গৃহীত, জারীকৃত, প্রদত্ত বা সূচিত হইয়াছে বলিয়া গণ্য হইবে; এবং (খ) কোনো কার্যক্রম অনিষ্পন্ন থাকিলে উহা এই আইনের অধীন নিষ্পত্তি হইবে। ১১। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ।  (১) এই আইন কার্যকর হইবার পর সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের মূল বাংলা পাঠের ইংরেজিতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ ( Authentic English Text ) প্রকাশ করিবে। (২) মূল বাংলা পাঠ ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।

End of প্রথম তফসিল. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (ভ্রমণ ভাতা) আইন, ২০২১