বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (ভ্রমণ ভাতা) আইন, ২০২১
প্রথম তফসিল[ধারা ৩ দ্রষ্টব্য]
প্রথম তফসিল
তফসিল ১ [ধারা ৩ দ্রষ্টব্য] কর্তব্যকালীন ভ্রমণ ভাতা ও সুবিধাদি কলাম: ক্রমিক নং | ভ্রমণের ধরন | প্রাপ্য ভাতার হার ও সুবিধাদি
প্রথম তফসিল, ক্রমিক ১
ক্রমিক নং ১। ভ্রমণের ধরন: সড়ক পথে ভ্রমণ প্রাপ্য ভাতার হার ও সুবিধাদি: প্রতি কিলোমিটার ভ্রমণের জন্য ৩.৭৫ (তিন দশমিক সাত পাঁচ) টাকা।
প্রথম তফসিল, ক্রমিক ২
ক্রমিক নং ২। ভ্রমণের ধরন: রেল পথে ভ্রমণ প্রাপ্য ভাতার হার ও সুবিধাদি: (১) (ক) নিজ কর্তৃক কোনো ভাড়া পরিশোধ ব্যতীত উচ্চপদস্থ কর্মকর্তাগণের জন্য সংরক্ষিত শীতাতপ নিয়ন্ত্রিত দুই বার্থে প্রথম শ্রেণির একটি কম্পার্টমেন্ট বা একটি ক্যুপে কম্পার্টমেন্ট; অথবা (খ) নিজে ভাড়া পরিশোধ করিয়া থাকিলে মাশুলসহ শীতাতপ নিয়ন্ত্রিত প্রথম শ্রেণির একটি ভাড়া প্রত্যর্পণ; (২) ২ (দুই) জন ব্যক্তিগত পরিচারকের জন্য সর্বনিম্ন শ্রেণির প্রকৃত পরিশোধিত ভাড়ার প্রত্যর্পণ; এবং (৩) বিনামূল্যে অনুমোদিত পণ্য পরিবহণের অতিরিক্ত সর্বোচ্চ ১১২ (একশত বারো) কিলোগ্রাম পণ্য পরিবহণের জন্য ব্যয়কৃত প্রকৃত খরচের প্রত্যর্পণ।
প্রথম তফসিল, ক্রমিক ৩
ক্রমিক নং ৩। ভ্রমণের ধরন: সমুদ্রপথে বা নদীপথে স্টিমারে, জাহাজে বা লঞ্চে ভ্রমণ প্রাপ্য ভাতার হার ও সুবিধাদি: (১) (ক) নিজ কর্তৃক কোনো ভাড়া পরিশোধ ব্যতীত উচ্চপদস্থ কর্মকর্তাগণের জন্য সংরক্ষিত শীতাতপ নিয়ন্ত্রিত প্রথম শ্রেণির একটি কেবিন; অথবা (খ) নিজে ভাড়া পরিশোধ করিয়া থাকিলে প্রথম শ্রেণির একটি ভাড়া প্রত্যর্পণ; (২) ২ (দুই) জন ব্যক্তিগত পরিচারকের জন্য খাওয়ার খরচ বিয়োজন করিয়া সর্বনিম্ন শ্রেণির হারে ভাড়া পরিশোধিত হইলে উক্ত প্রকৃত পরিশোধিত ভাড়ার প্রত্যর্পণ; এবং (৩) বিনামূল্যে অনুমোদিত পণ্য পরিবহণের অতিরিক্ত সর্বোচ্চ ১১২ (একশত বারো) কিলোগ্রাম পণ্য পরিবহণের জন্য ব্যয়কৃত প্রকৃত খরচের প্রত্যর্পণ।
প্রথম তফসিল, ক্রমিক ৪
ক্রমিক নং ৪। ভ্রমণের ধরন: আকাশপথে ভ্রমণ প্রাপ্য ভাতার হার ও সুবিধাদি: (১) নিজ কর্তৃক প্রকৃত পরিশোধিত বিমান ভাড়ার প্রত্যর্পণ; (২) টিকেটের বিপরীতে প্রাপ্ত বিনামূল্যে পরিবহণের জন্য অনুমোদিত পণ্যসহ ৪৫ (পঁয়তাল্লিশ) কিলোগ্রাম পর্যন্ত পণ্য পরিবহণ ব্যয়ের প্রত্যর্পণ; (৩) ২ (দুই) জন ব্যক্তিগত পরিচারকের জন্য খাওয়ার খরচ বিয়োজন করিয়া সর্বনিম্ন শ্রেণির হারে রেলপথ, স্টিমার বা বাস ভাড়া পরিশোধিত হইলে উক্ত প্রকৃত পরিশোধিত ভাড়ার প্রত্যর্পণ; এবং (৪) সাশ্রয়ী হইলে বিচারক নির্ধারিত ফ্লাইটের ফিরতি টিকেট ক্রয় করিবেন; এবং (৫) ভ্রমণের অংশ বা সংযোগ হিসাবে আকাশপথে ভ্রমণের প্রয়োজন হইলে একজন বিচারক তাঁহার ব্যক্তিগত পরিচারক এবং পণ্যসহ রেলপথে ভ্রমণের সুবিধাদি প্রাপ্য হইবেন।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (ভ্রমণ ভাতা) আইন, ২০২১