Skip to content

বয়লার আইন, ২০২২

ধারা ২২বয়লার ব্যবহারকারীর দায়িত্ব

বলবৎপঞ্চম অধ্যায় বয়লার ব্যবহার, বয়লার ব্যবহারের জন্য নিবন্ধন ও সনদ, বয়লার হস্তান্তর বা স্থানান্তর এবং বয়লার মেরামত

পঞ্চম অধ্যায় বয়লার ব্যবহার, বয়লার ব্যবহারের জন্য নিবন্ধন ও সনদ, বয়লার হস্তান্তর বা স্থানান্তর এবং বয়লার মেরামত

ধারা ২২

22. বয়লার ব্যবহারকারীর দায়িত্ব (১) এই আইনের অধীন বয়লার ব্যবহারকারীর দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা :- (ক) বিদ্যমান বিল্ডিং কোড অনুসরণপূর্বক বয়লার হাউস বা বয়লার রুম নির্মাণ; (খ) এই আইন, বিধি ও কোড অনুযায়ী নির্মিত বয়লার ক্রয় বা আমদানি ও ব্যবহার; (গ) প্রধান বয়লার পরিদর্শক কর্তৃক প্রদত্ত নিবন্ধন নম্বর বয়লারের গায়ে স্থায়ীভাবে অঙ্কন বা সংযোজন; (ঘ) বয়লারের গায়ে স্থায়ীভাবে অঙ্কিত বা সংযোজিত নিবন্ধন নম্বর অবিকৃত অবস্থায় সংরক্ষণ; (ঙ) উপযুক্ত লাইসেন্সধারী ব্যক্তি কর্তৃক বয়লার পরিচালনা; (চ) বয়লারের বাষ্প, বর্জ্য বা অন্য কোনো কার্য দ্বারা পরিবেশের ক্ষতিসাধন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; (ছ) বয়লার সংশ্লিষ্ট কার্যে নিয়োজিত শ্রমিকের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ; (জ) বয়লার পরিদর্শক কর্তৃক বয়লার পরীক্ষণের সময় বয়লার পরিদর্শককে বয়লারের নকশা, নির্দেশিকা, নিবন্ধনপত্র, সনদ এবং চাহিত অন্যান্য তথ্য প্রদানসহ সকল ধরনের সহযোগিতা প্রদান; (ঝ) পরিদর্শন ও জলীয় পরীক্ষণের সময় বয়লারটি প্রস্তুত রাখা; (ঞ) বয়লার ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখিলে উহা সংশ্লিষ্ট উপ-প্রধান বয়লার পরিদর্শককে লিখিতভাবে অবহিতকরণ; এবং (ট) সরকার কর্তৃক, সময় সময়, নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন। (২) উপ-ধারা (১) এর বিধান অনুযায়ী বয়লার ব্যবহারকারী দায়িত্ব পালনে ব্যর্থ হইলে বা অবহেলা করিলে বয়লার নিবন্ধনের আবেদন বা বয়লার ব্যবহারের সনদ নবায়নের আবেদন নামঞ্জুর করা যাইবে।

End of ধারা ২২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বয়লার আইন, ২০২২