Skip to content

বয়লার আইন, ২০২২

ধারা ২৩বয়লার হস্তান্তর বা স্থানান্তর

বলবৎপঞ্চম অধ্যায় বয়লার ব্যবহার, বয়লার ব্যবহারের জন্য নিবন্ধন ও সনদ, বয়লার হস্তান্তর বা স্থানান্তর এবং বয়লার মেরামত

পঞ্চম অধ্যায় বয়লার ব্যবহার, বয়লার ব্যবহারের জন্য নিবন্ধন ও সনদ, বয়লার হস্তান্তর বা স্থানান্তর এবং বয়লার মেরামত

ধারা ২৩

23. বয়লার হস্তান্তর বা স্থানান্তর (১) প্রধান বয়লার পরিদর্শককে অবহিতক্রমে বয়লার ব্যবহারকারী তাহার বয়লার হস্তান্তর বা স্থানান্তর করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন বয়লার হস্তান্তর বা স্থানান্তর করা হইলে উহার ব্যবহারকারীকে উহার নিবন্ধনপত্র বা বয়লার ব্যবহারের সনদ ও অন্যান্য দলিলাদি হস্তান্তর করিতে হইবে। (৩) নূতন ব্যবহারকারীকে পূর্বের ব্যবহারকারীর নাম পরিবর্তন করিয়া তাহার নামে সনদ গ্রহণ করিতে হইবে। (৪) বয়লার হস্তান্তর বা স্থানান্তর ও ব্যবহারকারীর নাম পরিবর্তনের পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে।

End of ধারা ২৩. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বয়লার আইন, ২০২২