Skip to content

বয়লার আইন, ২০২২

ধারা ২৪বয়লার মেরামত

বলবৎপঞ্চম অধ্যায় বয়লার ব্যবহার, বয়লার ব্যবহারের জন্য নিবন্ধন ও সনদ, বয়লার হস্তান্তর বা স্থানান্তর এবং বয়লার মেরামত

পঞ্চম অধ্যায় বয়লার ব্যবহার, বয়লার ব্যবহারের জন্য নিবন্ধন ও সনদ, বয়লার হস্তান্তর বা স্থানান্তর এবং বয়লার মেরামত

ধারা ২৪

24. বয়লার মেরামত কোনো ব্যক্তি নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে তাহার অধীনে ব্যবহৃত বয়লার মেরামত করিতে পারিবেন, যথা:- (ক) মেরামতের বিষয়ে প্রধান বয়লার পরিদর্শককে লিখিতভাবে অবহিত করিতে হইবে; (খ) মেরামত কার্যে কোড অনুসরণ করিতে হইবে; (গ) ধারা ১৪ এর অধীন তালিকাভুক্ত মেরামতকারী কর্তৃক মেরামত কার্য সম্পাদন করিতে হইবে; এবং (ঘ) মেরামতের সময় বিভিন্ন ধাপে বয়লার পরিদর্শক কর্তৃক পরিদর্শন ও পরীক্ষণ করিতে হইবে।

End of ধারা ২৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বয়লার আইন, ২০২২