Skip to content

বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২

ধারা ১৫শিক্ষা কার্যক্রম পরিচালনা

বলবৎ

ধারা ১৫

15. শিক্ষা কার্যক্রম পরিচালনা (১) প্রত্যেক বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজকে উহার শিক্ষা কার্যক্রম সম্পর্কিত পরিকল্পনা অথবা শিক্ষাক্রম সম্পর্কিত অন্যান্য বিষয়ে, কাউন্সিলের লিখিত অনুমোদন গ্রহণ করিতে হইবে: তবে শর্ত থাকে যে, উক্তরূপ শিক্ষাক্রম সম্পর্কে যদি অন্য কোনো আইন অনুযায়ী অন্য কোনো সংস্থার অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক হয়, তাহা হইলে সেই সংস্থার অনুমোদন গ্রহণ করিতে হইবে। (২) বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের শিক্ষকদের যোগ্যতা কাউন্সিল কর্তৃক নির্ধারিত হইবে। (৩) বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের প্রত্যেক বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যকার অনুপাত হইবে ১:১০ (এক অনুপাত দশ)। (৪) কোনো বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের কোনো বিভাগের খণ্ডকালীন শিক্ষকের সংখ্যা সংশ্লিষ্ট বিভাগের অনুমোদিত পদের শতকরা ২৫ (পঁচিশ) শতাংশের অধিক হইবে না। (৫) প্রত্যেক বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের ৫ (পাঁচ) শতাংশ আসন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকিবে এবং প্রতি শিক্ষাবর্ষে উল্লিখিত সংরক্ষিত আসনে ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা ভর্তির কার্যক্রম সমাপ্ত হইবার ১৫ (পনেরো) দিনের মধ্যে সরকারের নিকট প্রেরণ করিতে হইবে। (৬) প্রত্যেক বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজে প্রশিক্ষণের নিমিত্ত, বিধি দ্বারা নির্ধারিত কাঠামোতে, ক্লিনিক্যাল স্কিল ল্যাব থাকিতে হইবে। (৭) প্রত্যেক বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের সহিত ফিল্ড সাইট প্রশিক্ষণের লক্ষ্যে একটি জেলা অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একটি কমিউনিটি ক্লিনিক সংযুক্ত থাকিতে হইবে এবং এই বিষয়ে সংশ্লিষ্ট জেলা অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকের সম্মতি থাকিতে হইবে।

End of ধারা ১৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২