বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২
ধারা ৩১সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে পূর্বানুমোদন গ্রহণ না করিবার দণ্ড
বলবৎ
ধারা ৩১
31. সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে পূর্বানুমোদন গ্রহণ না করিবার দণ্ড যদি কোনো ব্যক্তি ধারা ২৫ এর বিধান অনুযায়ী বেসরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজের স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে সরকার এবং উক্ত মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের পূর্বানুমোদন গ্রহণ না করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ১ (এক) বৎসরের কারাদণ্ড বা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
সূচিপত্র দেখুন: বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২