বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২
ধারা ৩২নীতিগত অনুমোদন বা একাডেমিক অনুমোদন ব্যতীত বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ স্থাপন বা শিক্ষা কার্যক্রম পরিচালনার দণ্ড
ধারা ৩২
32. নীতিগত অনুমোদন বা একাডেমিক অনুমোদন ব্যতীত বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ স্থাপন বা শিক্ষা কার্যক্রম পরিচালনার দণ্ড যদি কোনো ব্যক্তি এই আইনের অধীন সরকারের নিকট হইতে প্রাথমিক নীতিগত অনুমোদন বা ক্ষেত্রমত, একাডেমিক অনুমোদন ব্যতীত বাংলাদেশের কোনো স্থানে বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ স্থাপন বা শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ১ (এক) বৎসরের কারাদণ্ড বা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। ব্যাখ্যা- এই আইনের ধারা ২৭, ২৮, ২৯, ৩০, ৩১ এবং ৩২ এ উল্লিখিত, ‘ব্যক্তি’ বলিতে কোনো বেসকাররি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কে বুঝাইবে।
সূচিপত্র দেখুন: বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২