Skip to content

সরকারি ঋণ আইন, ২০২২

ধারা ৩২সরকারের দায়মুক্তি

বলবৎ

ধারা ৩২

32. সরকারের দায়মুক্তি আদালত কর্তৃক প্রদত্ত কোনো আদেশে নিষেধাজ্ঞা বা ভিন্নরূপ কোনো কিছু না থাকিলে, কোনো সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কীমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের মেয়াদ পূর্তির তারিখে বা মেয়াদ পূর্তির পরবর্তী কোনো তারিখে উক্ত সিকিউরিটি বা সার্টিফিকেটের আসল বাবদ পাওনা অর্থ বা উক্ত সিকিউরিটি বা সার্টিফিকেটের সুদ বা মুনাফা বাবদ কুপন এর অর্থ ইলেকট্রনিক বা অন্য কোনো স্বীকৃত পদ্ধতিতে পরিশোধ করা হইলে অথবা পরিশোধের জন্য ধারক কর্তৃক উপস্থাপিত হইবার পর উহার ধারককে উক্ত অর্থ পরিশোধ করা হইলে, সরকার উক্ত সিকিউরিটি বা সার্টিফিকেটের সকল দায়বদ্ধতা হইতে মুক্ত হইবে।

End of ধারা ৩২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: সরকারি ঋণ আইন, ২০২২