ধারা ৩৩সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কীমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের সুদ বা মুনাফার তামাদি হিসাব
বলবৎ
ধারা ৩৩
33. সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কীমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের সুদ বা মুনাফার তামাদি হিসাব অন্য কোনো আইনে তামাদি হইবার জন্য এই ধারায় বর্ণিত মেয়াদ অপেক্ষা সংক্ষিপ্ত কোনো মেয়াদ নির্ধারিত না থাকিলে, সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কীমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের সুদ বা মুনাফা বাবদ পাওনা অর্থ যে তারিখে পাওনা হইয়াছে উক্ত তারিখ হইতে ৬ (ছয়) বৎসর অতিক্রান্ত হইবার পর, উক্ত পাওনা বাবদ সরকারের দায় তামাদি হইয়া যাইবে।