Skip to content

সরকারি ঋণ আইন, ২০২২

ধারা ৮স্পেশাল পারপাস ভেহিকল ও ট্রাস্টি গঠন

বলবৎ

ধারা ৮

8. স্পেশাল পারপাস ভেহিকল ও ট্রাস্টি গঠন (১) Trusts Act, 1882 (Act No. II of 1882) বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কোনো সরকারি সিকিউরিটির বিপরীতে বা শরীয়াহভিত্তিক বিনিয়োগ গ্রহণের উদ্দেশ্যে সরকারি সিকিউরিটি ইস্যু করিবার লক্ষ্যে সরকার স্পেশাল পারপাস ভেহিকল (এসপিভি) গঠন বা নিযুক্ত করিতে পারিবে এবং উক্ত এসপিভি কর্তৃক ইস্যুকৃত সরকারি সিকিউরিটির ধারকের পক্ষে ও উহাদের স্বার্থ রক্ষার্থে ট্রাস্টি নিয়োগ করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন সরকার এসপিভি বা ট্রাস্টি হিসাবে বাংলাদেশ ব্যাংককে নিযুক্ত করিতে পারিবে। (৩) উপ-ধারা (২) এর অধীন নিযুক্ত এসপিভি বা ট্রাস্টি কর্তৃক ইস্যুকৃত সরকারি সিকিউরিটির হিসাবায়ন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব দায়-সম্পদ সংক্রান্ত হিসাবের বাহিরে রাখিতে হইবে এবং উক্ত সিকিউরিটির হিসাব পৃথক বহিতে লিপিবদ্ধ করিতে হইবে।

End of ধারা ৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: সরকারি ঋণ আইন, ২০২২