Skip to content

সরকারি ঋণ আইন, ২০২২

ধারা ৯সরকারি সিকিউরিটি হস্তান্তর

বলবৎ

ধারা ৯

9. সরকারি সিকিউরিটি হস্তান্তর (১) এই আইনের অন্যান্য বিধান সাপেক্ষে, নির্দিষ্ট প্রকারের সিকিউরিটির জন্য নির্ধারিত পদ্ধতি অনুসরণপূর্বক সরকারি সিকিউরিটি হস্তান্তর করিতে হইবে। (২) সরকারি সিকিউরিটি হস্তান্তর বৈধ হইবে না, যদি- (ক) সিকিউরিটির পূর্ণ স্বত্বাধিকার না থাকে; অথবা (খ) উক্ত সিকিউরিটি হস্তান্তরের জন্য সরকার কর্তৃক নির্ধারিত বিধি-বিধান বা পদ্ধতির সহিত সাংঘর্ষিক হয়। (৩) এই ধারার কোনো কিছুই এই আইনের অধীন বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত কোনো আদেশকে ক্ষুণ্ন করিবে না।

End of ধারা ৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: সরকারি ঋণ আইন, ২০২২