Skip to content

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ, আইন, ২০২২

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (ক) “উন্নয়নশীল দেশ” অর্থ জাতিসংঘ কর্তৃক স্বীকৃত উন্নয়নশীল শ্রেণিভুক্ত কোনো দেশ; (খ) “উন্নয়ন সহযোগী” অর্থ কোনো এজেন্সি, সংস্থা, দেশ বা ব্যক্তি যাহাদের নিকট হইতে কেন্দ্রের অনুকূলে আর্থিক অনুদান ও অন্যান্য সহযোগিতা পাওয়া যায়; (গ) “কর্মচারী” অর্থ কেন্দ্র কর্তৃক নিযুক্ত স্থায়ী, অস্থায়ী, শিক্ষানবিশ ও চুক্তিভিত্তিক কোনো ব্যক্তি, পরামর্শক, বিশেষজ্ঞ, প্রকৌশলী, বিজ্ঞানী ও গবেষক এবং কেন্দ্রের আন্তর্জাতিক পদসমূহে নিযুক্ত সকল ব্যক্তিও ইহার অন্তর্ভুক্ত হইবে; (ঘ) “কেন্দ্র” অর্থ ধারা ৩ এ বর্ণিত আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ; (ঙ) “নির্বাহী পরিচালক” অর্থ কেন্দ্রের নির্বাহী পরিচালক; (চ) “প্রবিধান” অর্থ ধারা ২৯ এর অধীন প্রণীত প্রবিধান; (ছ) “বোর্ড” অর্থ ধারা ৭ এর অধীন গঠিত বোর্ড; (জ) “সদস্য” অর্থ বোর্ডের কোনো সদস্য; এবং (ঝ) “সভাপতি” অর্থ বোর্ডের সভাপতি।

End of ধারা ২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ, আইন, ২০২২