Skip to content

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ, আইন, ২০২২

ধারা ৩কেন্দ্র প্রতিষ্ঠা

বলবৎ

ধারা ৩

3. কেন্দ্র প্রতিষ্ঠা (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh, Ordinance, 1978 (Ord. No. LI of 1978) এর অধীন প্রতিষ্ঠিত International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh) নামে অভিহিত হইবে এবং উহা এমনভাবে বহাল থাকিবে যেন উহা এই আইনের অধীন প্রতিষ্ঠিত হইয়াছে। (২) কেন্দ্র একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং উহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সিলমোহর থাকিবে এবং এই আইনের বিধানাবলি সাপেক্ষে, উহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং উহা স্বীয় নামে মামলা দায়ের করিতে পারিবে এবং উক্ত নামে উহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে। (৩) উপধারা (২) এর বিধান সত্ত্বেও গবেষণা, শিক্ষা, প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে কেন্দ্র একটি স্বায়ত্তশাসিত, আন্তর্জাতিক, জনসেবামূলক এবং অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে উহার কর্মকাণ্ড পরিচালনা করিবে।

End of ধারা ৩. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ, আইন, ২০২২