Skip to content

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ, আইন, ২০২২

ধারা ৯বোর্ডের সভা

বলবৎ

ধারা ৯

9. বোর্ডের সভা (১) এই ধারার বিধানাবলি সাপেক্ষে, বোর্ড উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) সভাপতি কর্তৃক নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে বোর্ডের সভা অনুষ্ঠিত হইবে: তবে শর্ত থাকে যে, প্রত্যেক পঞ্জিকা বর্ষে বোর্ডের অন্যূন ২ (দুই) টি সভা অনুষ্ঠিত হইতে হইবে। (৩) সভাপতি বোর্ডের সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে উপস্থিত সদস্যগণ সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে তাহাদের মধ্য হইতে একজনকে উক্ত সভার সভাপতি হিসাবে মনোনীত করিতে পারিবেন। (৪) সংখ্যাগরিষ্ঠ সদস্যগণের উপস্থিতিতে সভার কোরাম হইবে, তবে মুলতবি সভার ক্ষেত্রে কোরামের প্রয়োজন হইবে না। (৫) বোর্ডের সভায় উপস্থিত প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং উপস্থিত সদস্যগণের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে সভায় সিদ্ধান্ত গৃহীত হইবে, তবে ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী সদস্যের দ্বিতীয় বা নির্ণায়ক ভোট থাকিবে। (৬) বোর্ড উহার সভায় কোনো আলোচ্য বিষয় সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি বা বিশেষ অবদান রাখিতে সক্ষম এইরূপ যে কোনো ব্যক্তিকে উক্ত সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাইতে পারিবে এবং উক্ত ব্যক্তি সভার আলোচনায় অংশগ্রহণপূর্বক মতামত প্রদান করিতে পারিবেন, তবে তাহার কোনো ভোটাধিকার থাকিবে না। (৭) বোর্ডের কোনো পদের শূন্যতা বা বোর্ড গঠনে ত্রুটির কারণে বোর্ডের কোনো কার্য বা সিদ্ধান্ত অবৈধ হইবে না অথবা তৎসম্পর্কে কোনো প্রশ্নও উত্থাপন করা যাইবে না : তবে শর্ত থাকে যে, এই উপ-ধারায় যাহা কিছুই থাকুক না কেন, সভাপতি, কোনো সদস্য অথবা নির্বাহী পরিচালকের নিয়োগ অবৈধ অথবা চাকরিচ্যূতিযোগ্য প্রমাণিত হইলে তাহার পরবর্তী কাজসমূহ বৈধ বলিয়া গণ্য হইবে না।

End of ধারা ৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ, আইন, ২০২২