Skip to content

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ, আইন, ২০২২

ধারা ৮বোর্ডের ক্ষমতা এবং কার্যাবলি

বলবৎ

ধারা ৮

8. বোর্ডের ক্ষমতা এবং কার্যাবলি (১) কেন্দ্রের পরিচালনা, প্রশাসন এবং সাধারণ দিক-নির্দেশনা বোর্ডের উপর ন্যস্ত থাকিবে। (২) উপধারা (১) এর সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, বিশেষত, বোর্ডের নিম্নলিখিত ক্ষমতা ও কার্যাবলি থাকিবে, যথা :- (ক) কেন্দ্রের মৌলিক নীতিসমূহ নির্ধারণ; (খ) কেন্দ্রের সার্বিক কার্যাবলি তত্ত্বাবধান; (গ) কেন্দ্রের পরিচালনা কৌশল অনুমোদন; (ঘ) কেন্দ্রের বাজেট পরীক্ষা এবং অনুমোদন; (ঙ) নির্বাহী পরিচালক ও উপনির্বাহী পরিচালক নির্বাচন ও নিয়োগ প্রদান এবং তাহাদের চাকরি হইতে অপসারণ; (চ) আর্থিক সহায়তা প্রদানকারী সংস্থা, সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠানের নিকট হইতে অনুদান গ্রহণ এবং অনুদান প্রাপ্তির বিষয় যথাযথ সরকারি সংস্থাসমূহকে অবহিতকরণ; (ছ) কেন্দ্রকে, প্রয়োজনে, ঋণ গ্রহণ এবং ঋণের পরিমাণ বৃদ্ধি করিবার ক্ষমতা প্রদান; (জ) কেন্দ্রের কার্যাবলি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উহার অধীনস্থ গবেষণা, শিক্ষা, প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবা উপকেন্দ্র স্থাপন; (ঝ) কেন্দ্রের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নীতিমালা, গাইডলাইন, ম্যানুয়েল, নির্দেশিকা, ইত্যাদি প্রণয়ন; (ঞ) কেন্দ্রের সকল আন্তর্জাতিক পর্যায়ের পদ সৃজন এবং উক্ত পদসমূহে নিয়োগ অনুমোদন; (ট) কেন্দ্রের চাকরি প্রবিধান প্রণীত না হওয়া পর্যন্ত কর্মচারী নিয়োগ নীতি ও প্রাকটিস নির্ধারণ; (ঠ) কেন্দ্রের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম পরিচালনা বা সম্পাদন; এবং (ড) পরবর্তী বোর্ড গঠনে ধারা ৭(১)(ঘ) অনুযায়ী সদস্য মনোনয়ন।

End of ধারা ৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ, আইন, ২০২২