Skip to content

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ, আইন, ২০২২

ধারা ৭বোর্ড গঠন

বলবৎ

ধারা ৭

7. বোর্ড গঠন (১) কেন্দ্রের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে একটি বোর্ড থাকিবে, যাহা নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা: - ক) সরকার কর্তৃক মনোনীত ৪ (চার) জন প্রতিনিধি; খ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রতিনিধি; গ) সরকার কর্তৃক নির্ধারিত জাতিসংঘের কোনো সংস্থার মনোনীত ১ (এক) জন প্রতিনিধি; ঘ) পূর্ববর্তী বোর্ড কর্তৃক মনোনীত ৮ (আট) জন ব্যক্তি; এবং ঙ) কেন্দ্রের নির্বাহী পরিচালক, যিনি বোর্ডের সদস্য সচিবও হইবেন। (২) বোর্ডের সদস্যগণ বোর্ড কর্তৃক নির্ধারিত মেয়াদের জন্য নির্বাহী পরিচালক ব্যতীত অন্য কোনো সদস্যকে বোর্ডের সভাপতি হিসাবে নির্বাচিত করিবেন। (৩) কেন্দ্রের কার্যাবলির সহিত সঙ্গতিপূর্ণ বিজ্ঞান, গবেষণা, ব্যবস্থাপনা, প্রশাসন এবং অন্যান্য প্রয়োজনীয় ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি বোর্ডের সদস্য হিসাবে মনোনীত হইবেন। (৪) কোনো সময়ে বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশের পক্ষ হইতে উপধারা (১) এর দফা (ঘ) এর অধীন ২ (দুই) জনের অধিক সদস্য থাকিবে না। (৫) প্রত্যেক সদস্য ৩ (তিন) বৎসরের জন্য নিযুক্ত হইবেন এবং উক্ত মেয়াদকাল একবারের জন্য বর্ধিত করা যাইবে : তবে শর্ত থাকে যে, কোনো সদস্য একাদিক্রমে দুই মেয়াদ বা সাকুল্যে ৬ (ছয়) বৎসরের অধিক মেয়াদে দায়িত্ব পালন করিবেন না।

End of ধারা ৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ, আইন, ২০২২