বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (ছুটি, পেনশন ও বিশেষাধিকার) আইন, ২০২৩
ধারা ৩অনুমোদিত ছুটির ধরন
বলবৎ
দ্বিতীয় অধ্যায় ছুটি
ধারা ৩
3. অনুমোদিত ছুটির ধরন (১) এই আইনের বিধানাবলি সাপেক্ষে, কোনো বিচারককে তাহার ইচ্ছা অনুযায়ী নিম্নবর্ণিত যেকোনো ধরনের ছুটি মঞ্জুর করা যাইবে, যথা :- (ক) পূর্ণ গড় বেতন; বা (খ) অর্ধ গড় বেতন; বা (গ) আংশিক পূর্ণ গড় বেতন এবং আংশিক অর্ধ গড় বেতন। (২) এই অধ্যায়ের উদ্দেশ্য পূরণকল্পে, পূর্ণ গড় বেতনে প্রদত্ত ছুটি অর্ধ গড় বেতনে প্রদত্ত ছুটির দ্বিগুণ হিসাবে গণনা করিতে হইবে।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (ছুটি, পেনশন ও বিশেষাধিকার) আইন, ২০২৩