Skip to content

বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (ছুটি, পেনশন ও বিশেষাধিকার) আইন, ২০২৩

ধারা ৪ছুটির হিসাব

বলবৎদ্বিতীয় অধ্যায় ছুটি

দ্বিতীয় অধ্যায় ছুটি

ধারা ৪

4. ছুটির হিসাব (১) প্রত্যেক বিচারকের জন্য ছুটির শর্ত অনুযায়ী অর্ধ গড় বেতনে প্রাপ্য ছুটির হিসাব সংরক্ষণ করিতে হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন সংরক্ষিত ছুটির হিসাব ২ (দুই)টি পৃথক কলামে নিম্নবর্ণিতভাবে সংরক্ষণ করিতে হইবে, যথা :- (ক) প্রকৃত কর্মকালের ১/৪ (এক-চতুর্থাংশ) ভাগ মেয়াদ; এবং (খ) যে ক্ষেত্রে সুপ্রীম কোর্টের কার্যের সহিত সম্পর্কযুক্ত নহে এইরূপ কোনো দায়িত্ব কোনো বিচারককে অর্পণ করা হয় এবং উক্ত দায়িত্ব পালন করিবার কারণে উক্ত বিচারক কোনো বৎসরের অবকাশকালীন পূর্ণ মেয়াদে উক্ত দায়িত্বে নিযুক্ত থাকেন অথবা অবকাশকালীন মেয়াদের ৩০ (ত্রিশ) দিনের কম সময় অবকাশ ভোগ করিতে পারেন, সেইক্ষেত্রে ছুটি হিসাবের কলামে ৩০ (ত্রিশ) দিন পূর্ণ হওয়ার ক্ষেত্রে যতদিনের ঘাটতি থাকে তাহার দ্বিগুণ পরিমাণ ছুটি। (৩) কোনো বিচারককে পূর্ণ বা অর্ধ গড় বেতনে মঞ্জুরকৃত ছুটি উপ-ধারা (১) এর অধীন সংরক্ষিত তাহার প্রাপ্য ছুটির হিসাব হইতে কর্তিত হইবে। (৪) এই আইনের অধীন কর্মকাল গণনার উদ্দেশ্যে এই আইন কার্যকর হইবার অব্যবহিত পূর্বে প্রধান বিচারপতি, বিচারক অথবা অতিরিক্ত বিচারক হিসাবে কর্মরত বিচারকগণের পূর্বের কর্মকাল তাঁহাদের কর্মকাল হিসাবে গণনা করিতে হইবে।

End of ধারা ৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (ছুটি, পেনশন ও বিশেষাধিকার) আইন, ২০২৩