Skip to content

সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩

ধারা ১০পরিচালনা পর্ষদ

বলবৎ

ধারা ১০

10. পরিচালনা পর্ষদ (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি পেনশন পরিচালনা পর্ষদ গঠিত হইবে, যথা :- (ক) অর্থমন্ত্রী, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) গভর্নর, বাংলাদেশ ব্যাংক; (গ) সচিব, অর্থ বিভাগ; (ঘ) সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ; (ঙ) চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড; (চ) সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণালয়; (ছ) সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; (জ) সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; (ঝ) সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; (ঞ) সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; (ট) সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়; (ঠ) চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন; (ড) সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই); (ঢ) সভাপতি, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন; (ণ) সভাপতি, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিডব্লিউসিসিআই); (ত) নির্বাহী চেয়ারম্যান, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন। (২) পরিচালনা পর্ষদ, প্রয়োজনে, যে-কোনো ব্যক্তিকে পর্ষদের সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাইতে পারিবে। (৩) পরিচালনা পর্ষদ বৎসরে অন্যূন ৩ (তিন)-টি সভা অনুষ্ঠান করিবে। (৪) পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের সহিত পরামর্শক্রমে, নির্বাহী চেয়ারম্যান পর্ষদের সভা আহবান করিবেন এবং এইরূপ সভা পর্ষদের চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে। (৫) সংখ্যাগরিষ্ঠ সদস্যগণের উপস্থিতিতে পরিচালনা পর্ষদের সভার কোরাম গঠিত হইবে ও উপস্থিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে।

End of ধারা ১০. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩