সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩
ধারা ১৩কর্তৃপক্ষের কর্মচারী নিয়োগ ইত্যাদি
বলবৎ
ধারা ১৩
13. কর্তৃপক্ষের কর্মচারী নিয়োগ ইত্যাদি (১) কর্তৃপক্ষ, উহার কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সরকারের পূর্বানুমোদনক্রমে, অনুমোদিত সাংগঠনিক কাঠামো সাপেক্ষে, প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়োগ করিতে পারিবে। (২) কর্তৃপক্ষের কর্মচারীদের নিয়োগ পদ্ধতি ও চাকরির শর্তাবলি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।