সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩
ধারা ১৬সর্বজনীন পেনশন তহবিল
বলবৎ
ধারা ১৬
16. সর্বজনীন পেনশন তহবিল (১) এই আইনের আওতায় পেনশন বাবদ জমাকৃত অর্থ সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সর্বজনীন পেনশন তহবিল গঠিত হইবে; সর্বজনীন পেনশন তহবিলে চাঁদাদাতার চাঁদা জমা, জমার হিসাব সংরক্ষণ, পুঞ্জীভূত অর্থের সুষ্ঠু ও নিরাপদ বিনিয়োগ এবং পেনশন প্রদানসহ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সম্পাদিত হইবে। (২) তহবিলে অর্থের উৎস হইবে নিম্নরূপ, যথা:- (ক) পেনশন ব্যবস্থায় নিবন্ধিত চাঁদাদাতার চাঁদা; (খ) প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণমূলক চাঁদা; (গ) বিনিয়োগকৃত অর্থের পুঞ্জীভূত মুনাফা; (ঘ) নিম্ন আয়ের বা অসচ্ছল চাঁদাদাতাগণের জন্য সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; এবং (ঙ) অন্যান্য উৎস হইতে প্রাপ্ত আয়।