[নওগাঁ বিশ্ববিদ্যালয়] আইন, ২০২৩
ধারা ৩৬সংবিধি প্রণয়ন
ধারা ৩৬
36. সংবিধি প্রণয়ন (১) এই আইনের বিধান সাপেক্ষে, সংবিধি দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে কোনো বিষয়ে বিধান প্রণয়ন করা যাইবে, যথা:- (ক) উপাচার্যের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (খ) উপউপাচার্যগণের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (গ) কোষাধ্যক্ষ এর ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (ঘ) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ইউনিট, বিভাগ, ইনস্টিটিউট, বিজনেস ইনকিউবেটর, গবেষণা কেন্দ্র, সাময়িকভাবে স্থগিতকরণ, বিলোপ সাধন ও রক্ষণাবেক্ষণ এবং শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টির বিধান নির্ধারণ; (ঙ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীগণের পদবি, ক্ষমতা, দায়িত্ব-কর্তব্য এবং কর্মের শর্তাবলি নির্ধারণ; (চ) আবাসিক হল প্রতিষ্ঠা ও উহাদের রক্ষণাবেক্ষণ; (ছ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী নিয়োগ, পদোন্নতি, শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত পদ্ধতি নির্ধারণ; (জ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য কর্মচারীগণের কল্যাণার্থে অবসরভাতা, আনুতোষিক যৌথবীমা, কল্যাণ তহবিল ও ভবিষ্য তহবিল গঠন; (ঝ) জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতিমান ব্যক্তিগণের সম্মানে চেয়ার (অধ্যাপক পদ) প্রবর্তন; (ঞ) ডিগ্রি বা ডিপ্লোমা বা সার্টিফিকেট বা সম্মানসূচক ডিগ্রি প্রদান; (ট) শিক্ষা লাভের জন্য ফেলোশিপ, স্কলারশিপ, পুরস্কার ও পদক প্রবর্তন; (ঠ) গবেষণা কার্যক্রমের বিষয় ও ধরন নির্ধারণ; (ড) শিক্ষক ও গবেষকের পদ সৃষ্টি, বিলোপ বা সাময়িকভাবে স্থগিতকরণ সংক্রান্ত বিধান নির্ধারণ; (ঢ) বিভিন্ন কমিটির গঠন ও উহার কার্যাবলি নির্ধারণ; (ণ) বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার উদ্দেশ্যের সহিত সামঞ্জস্যপূর্ণ উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান অধিভুক্তকরণ; (ত) ডিগ্রি, ডিপ্লোমা ও অন্যান্য পাঠক্রমে ভর্তি ও পরীক্ষা গ্রহণ; (থ) রেজিষ্টারভুক্ত গ্যাজুয়েটদের রেজিস্টার সংরক্ষণ; এবং (দ) এই আইনের অধীন সংবিধি দ্বারা নির্ধারিত হইবে বা হইতে পারে এইরূপ অন্যান্য বিষয় নির্ধারণ। (২) তপশিলে বর্ণিত সংবিধি বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি হইবে যাহা আচার্যের অনুমোদন সাপেক্ষে সংশোধন করা যাইবে এবং সিন্ডিকেট, আচার্যের অনুমোদন সাপেক্ষে নূতন সংবিধি প্রণয়ন, সংশোধন বা বাতিল করিতে পারিবে।