Skip to content

আয়কর আইন, ২০২৩

ধারা ১৫১কোনো কর্তন না করিবার ক্ষেত্রে কর পরিশোধ

বলবৎঅংশ ৭ কর পরিশোধচতুর্থ অধ্যায় সাধারণ বিধানাবলি

অংশ ৭ কর পরিশোধ

চতুর্থ অধ্যায় সাধারণ বিধানাবলি

ধারা ১৫১

151. কোনো কর্তন না করিবার ক্ষেত্রে কর পরিশোধ করদাতা কর্তৃক এই আইনের অধীন নিম্নবর্ণিত ক্ষেত্রে সরাসরি কর পরিশোধযোগ্য হইবে, যথা:- (ক) এই অংশের বিধানাবলি সাপেক্ষে আবশ্যক কোনো কর কর্তন বা সংগ্রহ না করা হইলে; (খ) নিয়মিত কর নির্ধারণের পর করদাতার পরিশোধযোগ্য কর অপেক্ষা কর্তন বা সংগ্রহকৃত করের পরিমাণ কম হইলে ঘাটতির সমপরিমাণ; (গ) এই অংশের অধীন কোনো আয় বাবদ কর কর্তন বা সংগ্রহের বিধান করা না হইলে উক্ত আয়ের ক্ষেত্রে।

End of ধারা ১৫১. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আয়কর আইন, ২০২৩