ধারা ১৫২সিগারেট প্রস্তুতকারকের নিকট হইতে অগ্রিম কর সংগ্রহ
বলবৎ
অংশ ৭ কর পরিশোধ
পঞ্চম অধ্যায় অগ্রিম কর পরিশোধ
ধারা ১৫২
152. সিগারেট প্রস্তুতকারকের নিকট হইতে অগ্রিম কর সংগ্রহ (১) সিগারেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রতি মাসে নিট বিক্রয়মূল্যের [৫% (পাঁচ শতাংশ)] হারে অগ্রিম কর পরিশোধ করিবে। (২) উপ-ধারা (১) এর অধীন পরিশোধিত অগ্রিম কর ধারা ১৫৫ এর অধীন পরিশোধযোগ্য অগ্রিম করের ত্রৈমাসিক কিস্তির বিপরীতে সমন্বয়যোগ্য হইবে। (৩) এই ধারায় “নিট বিক্রয়” বলিতে বুঝাইবে ক-খ, যেইক্ষেত্রে- ক = মোট বিক্রয় (gross sale), এবং খ = উক্ত মোট বিক্রয়ের উপর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক, যদি থাকে।