Skip to content

বাংলাদেশ শিল্প-নকশা আইন, ২০২৩

ধারা ১০আবেদন প্রকাশনা

বলবৎতৃতীয় অধ্যায় শিল্প-নকশা নিবন্ধন

তৃতীয় অধ্যায় শিল্প-নকশা নিবন্ধন

ধারা ১০

10. আবেদন প্রকাশনা (১) কোনো শিল্প নকশা নিবন্ধন আবেদন গৃহীত হইবার পর নির্ধারিত পদ্ধতিতে ও সময়ের মধ্যে মহাপরিচালক উক্ত আবেদন ই-গেজেটে বা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করিবে। (২) উপধারা (১) এর অধীন নিবন্ধন আবেদন প্রকাশের তারিখ হইতে ৩০ (ত্রিশ) দিন পর্যন্ত উক্ত নিবন্ধন আবেদনের বিষয়ে আপত্তি দাখিল করিবার জন্য উন্মুক্ত থাকিবে। (৩) উপধারা (১) এর অধীন নিবন্ধন আবেদন প্রকাশের তারিখ হইতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে, কোনো পক্ষ মহাপরিচালকের নিকট শিল্প-নকশা নিবন্ধনের আবেদনের বিরোধিতা করিয়া নির্ধারিত পদ্ধতিতে ও ফি প্রদান সাপেক্ষে লিখিত আপত্তি দাখিল করিতে পারিবে। (২) মহাপরিচালক নির্ধারিত পদ্ধতিতে উক্ত আপত্তি নিষ্পত্তি করিবেন।

End of ধারা ১০. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ শিল্প-নকশা আইন, ২০২৩