Skip to content

বাংলাদেশ শিল্প-নকশা আইন, ২০২৩

ধারা ১১শিল্প-নকশা নিবন্ধন আবেদন পরীক্ষা

বলবৎতৃতীয় অধ্যায় শিল্প-নকশা নিবন্ধন

তৃতীয় অধ্যায় শিল্প-নকশা নিবন্ধন

ধারা ১১

11. শিল্প-নকশা নিবন্ধন আবেদন পরীক্ষা (১) মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ধারা ৭ এর অধীন দাখিলকৃত কোনো শিল্প-নকশা নিবন্ধন আবেদন পরীক্ষা করিবেন। (২) উপধারা (১) এর অধীন কোনো শিল্প-নকশা নিবন্ধন আবেদন পরীক্ষার সময় নিম্নবর্ণিত বিষয়াদি সর্ম্পকে নিশ্চিত হইতে হইবে, যথা:- (ক) উক্ত নিবন্ধন আবেদন ধারা ৭ এ উল্লিখিত বিধান অনুসরণপূর্বক যথাযথভাবে দাখিল করা হইয়াছে; এবং (খ) নিবন্ধনের নিমিত্ত আবেদনকৃত শিল্প-নকশা — (অ) ধারা ২ এর দফা (ড) এ সংজ্ঞায়িত কোনো শিল্প-নকশা; (আ) ধারা ৫ এর বিধান অনুযায়ী নূতন, স্বাতন্ত্র্যসূচক এবং শিল্পে উৎপাদনযোগ্য বা ব্যবহারযোগ্য; এবং (ই) ধারা ৪ এ উল্লিখিত কোনো শিল্প-নকশা নহে। (৩) কোনো শিল্প-নকশা নিবন্ধনের আবেদনের ক্ষেত্রে উপ-ধারা (২) এ উল্লিখিত কোনো বিধানের ব্যত্যয় হইলে, মহাপরিচালক সংশ্লিষ্ট আবেদনকারীকে উক্ত বিষয়টি অবহিত করিয়া ব্যাখ্যা প্রদানের জন্য নোটিশ প্রদান করিবেন এবং আবেদনকারী নোটিশ ইস্যুর তারিখ হইতে ২(দুই) মাসের মধ্যে উক্ত বিষয়ে ব্যাখ্যা প্রদান করিবেন: তবে শর্ত থাকে যে, মহাপরিচালক, যুক্তিসঙ্গত কারণে, উক্ত মেয়াদ আরও ১ (এক) মাস পর্যন্ত বর্ধিত করিতে পারিবেন। (৪) উপধারা (৩) এ উল্লিখিত সময়ের মধ্যে আবেদনকারী উল্লিখিত বিষয়ে ব্যাখ্যা প্রদান না করিলে আবেদনটি প্রত্যাহার করা হইয়াছে বলিয়া গণ্য হইবে। (৫) মহাপরিচালক, নির্ধারিত পদ্ধতিতে, এই ধারার অধীন শিল্প-নকশা নিবন্ধন আবেদন পরীক্ষা সংক্রান্ত অন্যান্য বিষয়ে ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন।

End of ধারা ১১. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ শিল্প-নকশা আইন, ২০২৩