Skip to content

বাংলাদেশ শিল্প-নকশা আইন, ২০২৩

ধারা ১৩নিবন্ধনের মাধ্যমে প্রাপ্ত অধিকারসমূহ

বলবৎতৃতীয় অধ্যায় শিল্প-নকশা নিবন্ধন

তৃতীয় অধ্যায় শিল্প-নকশা নিবন্ধন

ধারা ১৩

13. নিবন্ধনের মাধ্যমে প্রাপ্ত অধিকারসমূহ কোনো শিল্প-নকশার স্বত্বাধিকারীর তাহার নিবন্ধিত শিল্প-নকশা অন্য কোনো ব্যক্তি কর্তৃক ব্যবহার করা হইতে নিবৃত্ত করিবার অধিকার থাকিবে। ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে,- (ক) নিবন্ধিত কোনো শিল্প-নকশা কোনো পণ্যে অঙ্গীভূত হইলে উহা ব্যবহার করা হইয়াছে বলিয়া গণ্য হইবে; (খ) যেক্ষেত্রে কোনো শিল্প-নকশা কোনো পণ্যের কেবল এইরূপ কোনো অংশের জন্য নিবন্ধিত হয়, যাহা উক্ত পণ্যের অপরিহার্য ও অবিচ্ছেদ্য অংশ, সেইক্ষেত্রে উক্ত শিল্প-নকশাকে অঙ্গীভূত পণ্যের সামগ্রিক দৃশ্যমানতা হিসাবে বিবেচনা করা হইবে।

End of ধারা ১৩. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ শিল্প-নকশা আইন, ২০২৩