Skip to content

বাংলাদেশ শিল্প-নকশা আইন, ২০২৩

ধারা ১৪নিবন্ধনজনিত অধিকারের সীমাবদ্ধতা

বলবৎতৃতীয় অধ্যায় শিল্প-নকশা নিবন্ধন

তৃতীয় অধ্যায় শিল্প-নকশা নিবন্ধন

ধারা ১৪

14. নিবন্ধনজনিত অধিকারের সীমাবদ্ধতা শিল্প-নকশা নিবন্ধনজনিত অধিকারসমূহ নিম্নবর্ণিত ক্ষেত্রে সুরক্ষা পাইবে না, যথা:- (ক) কোনো উড়োজাহাজ, স্থলযান অথবা জলযানের কোনো অংশে কোনো শিল্প-নকশা ব্যবহার, যাহা অস্থায়ীভাবে বা দৈবক্রমে বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে প্রবেশ করিয়াছে বা অনুরূপ উড়োজাহাজ, স্থলযান বা জলযান মেরামতের জন্য কোনো যন্ত্রাংশ বা আনুষঙ্গিক দ্রব্যাদি আমদানি করা হইয়াছে; (খ) ব্যক্তিগত পর্যায়ে এবং অবাণিজ্যিক উদ্দেশ্যে সম্পাদিত কার্যাবলি; (গ) শিক্ষা বা গবেষণা প্রতিষ্ঠানে শিক্ষা বা গবেষণার উদ্দেশ্যে সম্পাদিত কার্যাবলি; (ঘ) কোনো শিল্প-নকশা বিষয়ে পরীক্ষামূলক উদ্দেশ্যে সম্পাদিত কার্যাবলি; এবং (ঙ) কোনো শিল্প-নকশার কোনো বিশেষ অংশের পুনরুৎপাদন, যাহা কেবল ব্যবহারিক বা কারিগরি বিবেচনা দ্বারা নিয়ন্ত্রিত অথবা যাহা কারিগরি উদ্দেশ্য পূরণের জন্য প্রয়োজনীয়।

End of ধারা ১৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ শিল্প-নকশা আইন, ২০২৩