Skip to content

বাংলাদেশ শিল্প-নকশা আইন, ২০২৩

ধারা ১৫নিবন্ধনের মেয়াদ ও নবায়ন

বলবৎতৃতীয় অধ্যায় শিল্প-নকশা নিবন্ধন

তৃতীয় অধ্যায় শিল্প-নকশা নিবন্ধন

ধারা ১৫

15. নিবন্ধনের মেয়াদ ও নবায়ন (১) এই ধারার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, শিল্প-নকশা নিবন্ধনের মেয়াদ হইবে নিবন্ধনের আবেদন দাখিল করিবার তারিখ বা, ক্ষেত্রমত অগ্রাধিকার তারিখ হইতে ১০ (দশ) বৎসর পর্যন্ত। (২) নির্ধারিত পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে, নিবন্ধনের মেয়াদ প্রতি ৫ (পাঁচ) বৎসর অন্তর অন্তর অনধিক ৩ (তিন) বার নবায়ন করা যাইবে: তবে শর্ত থাকে যে, নিবন্ধন মেয়াদ অতিক্রান্ত হইবার পর মেয়াদ নবায়নের আবেদন করিবার জন্য নির্ধারিত অতিরিক্ত ফি পরিশোধ সাপেক্ষে ৬ (ছয়) মাস পর্যন্ত শিথিল করা যাইবে। (৩) উপধারা (২) এর অধীন কোনো শিল্প-নকশার নিবন্ধন নবায়ন করা হইলে, উহা নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধন বহিতে অন্তর্ভুক্ত করিতে হইবে।

End of ধারা ১৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ শিল্প-নকশা আইন, ২০২৩