Skip to content

পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর আইন, ২০২৩

ধারা ১২মহাপরিচালক

বলবৎ

ধারা ১২

12. মহাপরিচালক (১) একাডেমির একজন মহাপরিচালক থাকিবেন, যিনি সরকারের অন্যূন যুগ্মসচিবগণের মধ্য হইতে সরকার কর্তৃক নিযুক্ত হইবেন অথবা সরকার কর্তৃক নির্ধারিত মেয়াদ ও শর্তে নিযুক্ত পল্লী উন্নয়ন বিষয়ে অভিজ্ঞ যে কোনো ব্যক্তি হইবেন। (২) মহাপরিচালক একাডেমির প্রধান নির্বাহী হইবেন এবং তিনি সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত থাকিবেন। (৩) এই আইনের বিধানাবলি সাপেক্ষে, মহাপরিচালক- ক) বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বোর্ডের নিকট দায়ী থাকিবেন; খ) একাডেমির কার্যাবলি সম্পাদন এবং তহবিল ব্যবস্থাপনা করিবেন; এবং (গ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার বা বোর্ড কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন ও কার্যসম্পাদন করিবেন। (৪) মহাপরিচালকের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে মহাপরিচালক তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে শূন্যপদে নবনিযুক্ত মহাপরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা মহাপরিচালক পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত, সরকার মহাপরিচালকের কার্যাবলি পরিচালনার জন্য যেরূপ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন মনে করিবে সেইরূপ ব্যবস্থা গ্রহণ করিবে।

End of ধারা ১২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর আইন, ২০২৩