Skip to content

পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর আইন, ২০২৩

ধারা ১৩কর্মচারী নিয়োগ

বলবৎ

ধারা ১৩

13. কর্মচারী নিয়োগ (১) একাডেমি, ইহার কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে, সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী, প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়োগ করিতে পারিবে এবং তাহারা একাডেমির কর্মচারী হিসেবে বিবেচিত হইবেন। (২) একাডেমির কর্মচারীগণের চাকরির শর্তাবলি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে। (৩) একাডেমির কর্মচারীদের নিয়োগ ও চাকরির শর্তাবলি সম্পর্কে প্রবিধানে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয় নাই এইরূপ কোনো বিষয়ে একাডেমি সরকারি কর্মচারীদের জন্য অনুসৃত বিধি-বিধান অনুসরণ করিবে।

End of ধারা ১৩. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর আইন, ২০২৩