Skip to content

পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর আইন, ২০২৩

ধারা ১৭হিসাব ও নিরীক্ষা

বলবৎ

ধারা ১৭

17. হিসাব ও নিরীক্ষা (১) একাডেমি, সরকার কর্তৃক নির্দেশিত পদ্ধতিতে অর্থ ব্যয়ের যথাযথ হিসাব রক্ষণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে। (২) বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর এই ধারায় মহা হিসাব-নিরীক্ষক নামে অভিহিত, যেরূপ পদ্ধতি উপযুক্ত বলিয়া মনে করিবেন, সেইরূপ পদ্ধতিতে একাডেমির হিসাব নিরীক্ষিত হইবে। (৩) উপধারা (২) এ উল্লিখিত নিরীক্ষা ছাড়াও Bangladesh Chartered Accountants Order, 1973 (P.O. No. 2 of 1973) এর Article 2(1)(b) তে প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দ্বারা একাডেমির হিসাব নিরীক্ষা করা যাইবে এবং এতদুদ্দেশ্যে একাডেমি এক বা একাধিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করিতে পারিবে। (৪) উপধারা (২) এর অধীন নিরীক্ষার প্রয়োজনে মহা হিসাব-নিরীক্ষক বা এতদুদ্দেশ্যে তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি একাডেমির যেকোনো রেকর্ড, নথি, বই, দলিল, নগদ জামানত, ভান্ডার এবং অন্যান্য সম্পত্তি পরীক্ষা করিতে পারিবেন এবং তিনি একাডেমির চেয়ারম্যান, সদস্য, মহাপরিচালক, কর্মচারী, পরামর্শক বা গবেষকের সহিত আলোচনা করিতে পারিবেন। (৫) মহা হিসাব-নিরীক্ষক, যতদ্রুত সম্ভব, নিরীক্ষিত প্রতিবেদন একাডেমিতে প্রেরণ করিবেন এবং অতঃপর একাডেমি উক্ত প্রতিবেদনে একাডেমির মন্তব্য প্রদানপূর্বক উহা সরকারের নিকট প্রেরণ করিবে। (৬) নিরীক্ষা প্রতিবেদনে উল্লিখিত ত্রুটি বা অনিয়মসমূহ সমাধানের জন্য একাডেমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবে।

End of ধারা ১৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর আইন, ২০২৩