পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর আইন, ২০২৩
ধারা ১৮বার্ষিক প্রতিবেদন, ইত্যাদি
বলবৎ
ধারা ১৮
18. বার্ষিক প্রতিবেদন, ইত্যাদি (১) একাডেমি প্রত্যেক অর্থ-বৎসরে ইহার সম্পাদিত কার্যাবলির বিবরণ সংবলিত একটি বার্ষিক প্রতিবেদন পরবর্তী অর্থ বৎসরের ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে সরকারের নিকট দাখিল করিবে। (২) প্রত্যেক অর্থ বৎসর সমাপ্তির পর, যথাশীঘ্র সম্ভব, একাডেমি নিরীক্ষাকৃত হিসাবের একটি বিবরণী সরকারের নিকট দাখিল করিবে। (৩) সরকার, প্রয়োজনে, একাডেমির নিকট হইতে যেকোনো সময় ইহার যেকোনো বিষয়ের উপর বিবরণী, রিটার্ন ও প্রতিবেদন চাহিতে পারিবে এবং একাডেমি উহা সরকারের নিকট দাখিল করিতে বাধ্য থাকিবে।