ধারা ৩৭মিসব্র্যান্ডেড ঔষধ বা মিসব্র্যান্ডেড কসমেটিকস্
ষষ্ঠ অধ্যায় ঔষধের আদর্শ মান এবং মিসব্র্যান্ডেড, নকল ও ভেজাল ঔষধ বা কসমেটিকস্, ইত্যাদি
ধারা ৩৭
37. মিসব্র্যান্ডেড ঔষধ বা মিসব্র্যান্ডেড কসমেটিকস্ (১) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মিসব্র্যান্ডেড ঔষধ বা মিসব্র্যান্ডেড কসমেটিকস্ উৎপাদন, বিক্রয়, মজুত, বিতরণ বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করিতে পারিবেন না। (২) লাইসেন্সিং কর্তৃপক্ষ ঔষধ ও কসমেটিকস্ এর ব্র্যান্ড নাম সংরক্ষণ করিবে এবং কোনো মিসব্র্যান্ডেড ঔষধ বা মিসব্র্যান্ডেড কসমেটিকস্ এর ব্র্যান্ড নাম অনুমোদন করিবে না। (৩) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে কোনো ঔষধ বা কসমেটিকস্ মিসব্র্যান্ডেড বলিয়া গণ্য হইবে, যদি- (ক) উহা এইরূপে রঙিন, আবরিত, চূর্ণ অথবা পলিশ করা হয়, যাহাতে উহার ক্ষতি অপ্রকাশিত থাকে অথবা উহা এইরূপে তৈরি করা হয় যাহার দ্বারা প্রতীয়মান হয় যে, প্রকৃতপক্ষে উহার যাহা নহে উহাতে তদাপেক্ষা শ্রেয় বা উচ্চতর মান রহিয়াছে; (খ) উহা নির্ধারিত পদ্ধতিতে লেবেলযুক্ত না হইয়া থাকে; (গ) উহার লেবেল বা কন্টেইনারে বা সংশ্লিষ্ট অন্য কিছুতে যে কোনো বিবরণ, নকশা বা ডিভাইস এমনভাবে উল্লেখ করে যাহা উক্ত ঔষধ বা কসমেটিকস্ এর বিষয়ে মিথ্যা দাবি করে অথবা যাহা মিথ্যা বা কোনো নির্দিষ্ট বিষয়ে বিভ্রান্তিকর; এবং (ঘ) উহার ব্র্যান্ড নাম কোনো বিদ্যমান ব্র্যান্ড নামের সদৃশ হয় বা অনুরূপ ধ্বনিত হয় বা অনুরূপ প্রতীয়মান হয়, যাহার দ্বারা উক্ত ঔষধ বা কসমেটিকস্ এর ব্যবহারকারী প্রতারিত হইবার সম্ভাবনা থাকে।