Skip to content

ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩

তফসিল[ধারা ২(১৪) দ্রষ্টব্য]

বলবৎ

তফসিল

তপশিল [ধারা ২(১৪) দ্রষ্টব্য] কলাম: ক্রমিক নং | ধারা | অপরাধের ধরন | অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড

তফসিল, ক্রমিক ১

ক্রমিক নং ১। ধারা: ১৪(১) অপরাধের ধরন: লাইসেন্স ব্যতীত বা লাইসেন্সে আরোপিত শর্ত বহির্ভূতভাবে ঔষধ উৎপাদন করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনূর্ধ্ব ১০ (দশ) বৎসরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

তফসিল, ক্রমিক ২

ক্রমিক নং ২। ধারা: ১৪(১) অপরাধের ধরন: লাইসেন্স ব্যতীত অথবা লাইসেন্সে আরোপিত শর্ত বহির্ভূতভাবে ঔষধ বিক্রয়, মজুত, বিতরণ বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনূর্ধ্ব ৫ (পাঁচ) বৎসরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

তফসিল, ক্রমিক ৩

ক্রমিক নং ৩। ধারা: ১৪(২) অপরাধের ধরন: লাইসেন্স ব্যতীত অথবা লাইসেন্সে আরোপিত শর্ত বহির্ভূতভাবে ঔষধ বিক্রয়, মজুত, বিতরণ বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের ক্ষেত্রে ইন্টারনেট অথবা ওয়েববেইজড প্রক্রিয়া ব্যবহার করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনূর্ধ্ব ৫ (পাঁচ) বৎসরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

তফসিল, ক্রমিক ৪

ক্রমিক নং ৪। ধারা: ১৪(৩) অপরাধের ধরন: অসৎ উদ্দেশ্যে ঔষধের কৃত্রিম সংকট তৈরি করিয়া অধিক মুনাফার অভিপ্রায়ে ঔষধ মজুত করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনূর্ধ্ব ১৪ (চৌদ্দ) বৎসরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

তফসিল, ক্রমিক ৫

ক্রমিক নং ৫। ধারা: ২২(১) অপরাধের ধরন: নিবন্ধন ব্যতীত ঔষধ উৎপাদন, আমদানি, রপ্তানি, বিক্রয়, বিতরণ, মজুত অথবা প্রদর্শন করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনূর্ধ্ব ১০ (দশ) বৎসরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

তফসিল, ক্রমিক ৬

ক্রমিক নং ৬। ধারা: ৩০(৪) অপরাধের ধরন: নির্ধারিত বিক্রয় মূল্য অপেক্ষা অধিক মূল্যে কোনো ঔষধ বা ঔষধ তৈরির কাঁচামাল বিক্রয় করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনূর্ধ্ব ২ (দুই) বৎসরের কারাদণ্ড অথবা অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

তফসিল, ক্রমিক ৭

ক্রমিক নং ৭। ধারা: ৩১(১) অপরাধের ধরন: লাইসেন্স ব্যতীত অথবা লাইসেন্সে আরোপিত শর্ত বহির্ভূতভাবে কসমেটিকস্ উৎপাদন, বিতরণ, আমদানি বা রপ্তানি করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনূর্ধ্ব ১ (এক) বৎসরের কারাদণ্ড অথবা অনধিক ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

তফসিল, ক্রমিক ৮

ক্রমিক নং ৮। ধারা: ৩২(১) অপরাধের ধরন: নিবন্ধন ব্যতীত কসমেটিকস্ উৎপাদন, বিতরণ, আমদানি বা রপ্তানি করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনূর্ধ্ব ১ (এক) বৎসরের কারাদণ্ড অথবা অনধিক ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

তফসিল, ক্রমিক ৯

ক্রমিক নং ৯। ধারা: ৩৫(২) অপরাধের ধরন: বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক নিবন্ধিত চিকিৎসক বা উক্ত চিকিৎসকের তত্ত্বাবধান ব্যতীত ইনজেকশন দ্বারা বা অন্য কোনোভাবে মানবদেহে ফিলার ( Filler) , বোটক্স ( Botox ), গ্লুটাথিয়ন ( Glutathione ) বা অনুরূপ কোনো কসমেটিকস্ প্রয়োগ করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনূর্ধ্ব ৬ (ছয়) মাসের কারাদণ্ড অথবা অনধিক ৩ (তিন) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

তফসিল, ক্রমিক ১০

ক্রমিক নং ১০। ধারা: ৩৫(৩) অপরাধের ধরন: বিউটি পার্লার কর্তৃক, বিধি লংঘন করিয়া, কোনো কসমেটিকস্ প্রয়োগ ও ব্যবহার করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনূর্ধ্ব ৩ (তিন) মাসের কারাদণ্ড অথবা অনধিক ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

তফসিল, ক্রমিক ১১

ক্রমিক নং ১১। ধারা: ৩৬(১) অপরাধের ধরন: আদর্শ মানের নহে এইরূপ কোনো নিম্নমানের ঔষধ উৎপাদন, বিক্রয়, মজুত, বিতরণ, বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন বা আমদানি করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনূর্ধ্ব ৭ (সাত) বৎসরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

তফসিল, ক্রমিক ১২

ক্রমিক নং ১২। ধারা: ৩৬(২) অপরাধের ধরন: আদর্শ মানের নহে এইরূপ কোনো নিম্নমানের বিক্রীত ঔষধের মানের বিষয়ে, স্বত্বাধিকারী অথবা প্রতিনিধি হিসাবে, ক্রেতাগণকে জ্ঞাতসারে উক্ত ঔষধ সেবন বা ব্যবহারের ফলে কোনো ক্ষতি হইবেনা এবং এই আইনের কোনো বিধান লঙ্ঘিত হইবেনা মর্মে মিথ্যা নিশ্চয়তা প্রদান করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনূর্ধ্ব ১ (এক) বৎসরের কারাদণ্ড অথবা ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

তফসিল, ক্রমিক ১৩

ক্রমিক নং ১৩। ধারা: ৩৭(১) অপরাধের ধরন: মিসব্র্র্যান্ডেড ঔষধ উৎপাদন, বিক্রয়, মজুত, বিতরণ বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনূর্ধ্ব ১০ (দশ) বৎসরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

তফসিল, ক্রমিক ১৪

ক্রমিক নং ১৪। ধারা: ৩৭(১) অপরাধের ধরন: মিসব্র্র্যান্ডেড কসমেটিকস্ উৎপাদন, বিক্রয়, মজুত, বিতরণ বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনূর্ধ্ব ১ (এক) বৎসরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

তফসিল, ক্রমিক ১৫

ক্রমিক নং ১৫। ধারা: ৩৮(১) অপরাধের ধরন: কোনো নকল ঔষধ উৎপাদন করিলে বা জ্ঞাতসারে কোনো নকল ঔষধ বিক্রয়, মজুত, বিতরণ বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনূর্ধ্ব ১৪ (চৌদ্দ) বৎসরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

তফসিল, ক্রমিক ১৬

ক্রমিক নং ১৬। ধারা: ৩৮(১) অপরাধের ধরন: কোনো নকল কসমেটিকস্ উৎপাদন করিলে বা জ্ঞাতসারে কোনো নকল কসমেটিকস্ বিক্রয়, মজুত, বিতরণ বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনূর্ধ্ব ৫ (পাঁচ) বৎসরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

তফসিল, ক্রমিক ১৭

ক্রমিক নং ১৭। ধারা: ৩৯(১) অপরাধের ধরন: ঔষধ ভেজাল করিলে বা কোনো ভেজাল ঔষধ উৎপাদন, বিক্রয়, মজুত, বিতরণ বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনূর্ধ্ব ১৪ (চৌদ্দ) বৎসরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

তফসিল, ক্রমিক ১৮

ক্রমিক নং ১৮। ধারা: ৩৯(১) অপরাধের ধরন: কসমেটিকস্ ভেজাল করিলে বা কোনো ভেজাল কসমেটিকস্ উৎপাদন, বিক্রয়, মজুত, বিতরণ বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনূর্ধ্ব ৫ (পাঁচ) বৎসরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

তফসিল, ক্রমিক ১৯

ক্রমিক নং ১৯। ধারা: ৪০(ক) অপরাধের ধরন: সরকারি ঔষধ বিক্রয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুত বা প্রদর্শন করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনূর্ধ্ব ১০ (দশ) বৎসরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

তফসিল, ক্রমিক ২০

ক্রমিক নং ২০। ধারা: ৪০(খ) অপরাধের ধরন: সরকার কর্তৃক নিষিদ্ধ ঔষধ বা মেয়াদোত্তীর্ণ তারিখের পর কোনো ঔষধ বিক্রয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুত বা প্রদর্শন করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনূর্ধ্ব ১ (এক) বৎসরের কারাদণ্ড অথবা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

তফসিল, ক্রমিক ২১

ক্রমিক নং ২১। ধারা: ৪০(গ) অপরাধের ধরন: ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় কোনো ঔষধ বিক্রয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুত বা প্রদর্শন করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনধিক ১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ড।

তফসিল, ক্রমিক ২২

ক্রমিক নং ২২। ধারা: ৪০(ঘ) অপরাধের ধরন: Over the Counter ঔষধ ছাড়া রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত এন্টিবায়োটিক বা অন্য কোনো ঔষধ বিক্রয় করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনধিক ২০ (বিশ) হাজার টাকা অর্থদণ্ড।

তফসিল, ক্রমিক ২৩

ক্রমিক নং ২৩। ধারা: ৪১(১) অপরাধের ধরন: লাইসেন্স ব্যতীত বা লাইসেন্সে আরোপিত শর্ত বহির্ভূতভাবে ঔষধ আমদানি করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনূর্ধ্ব ১০ (দশ) বৎসরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

তফসিল, ক্রমিক ২৪

ক্রমিক নং ২৪। ধারা: ৪১(২) অপরাধের ধরন: লাইসেন্সিং কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিরেকে কোনো নিবন্ধিত ঔষধ আমদানি করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড।

তফসিল, ক্রমিক ২৫

ক্রমিক নং ২৫। ধারা: ৪২(১) অপরাধের ধরন: লাইসেন্সিং কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিরেকে নিবন্ধনকৃত ঔষধ উৎপাদনের কাঁচামাল বা ঔষধের প্যাকেজিং ম্যাটেরিয়াল স্থানীয়ভাবে সংগ্রহ করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনধিক ২০ (বিশ) হাজার টাকা অর্থদণ্ড।

তফসিল, ক্রমিক ২৬

ক্রমিক নং ২৬। ধারা: ৪২(১) অপরাধের ধরন: লাইসেন্সিং কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিরেকে নিবন্ধনকৃত ঔষধ উৎপাদনের কাঁচামাল বা ঔষধের প্যাকেজিং ম্যাটেরিয়াল আমদানি করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড।

তফসিল, ক্রমিক ২৭

ক্রমিক নং ২৭। ধারা: ৪২(২) অপরাধের ধরন: লাইসেন্সিং কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিরেকে ঔষধ উৎপাদনের জন্য কোনো ধরনের অর্ধ প্রস্তুত ( Semi Finished ) ঔষধ বা অন্য কোনো প্রয়োজনীয় উপাদান অথবা উপকরণ আমদানি করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড।

তফসিল, ক্রমিক ২৮

ক্রমিক নং ২৮। ধারা: ৪৩(১) অপরাধের ধরন: লাইসেন্স ব্যতীত কোনো ঔষধ রপ্তানি করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনূর্ধ্ব ৩ (তিন) বৎসরের কারাদণ্ড অথবা অনধিক ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

তফসিল, ক্রমিক ২৯

ক্রমিক নং ২৯। ধারা: ৪৮(২) অপরাধের ধরন: কোনো পরিদর্শককে, এই আইন দ্বারা অথবা তাহার অধীন অর্পিত আইনগত ক্ষমতা প্রয়োগের সময়, বাধা প্রদান করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনধিক ৩ (তিন) লক্ষ টাকা অর্থদণ্ড।

তফসিল, ক্রমিক ৩০

ক্রমিক নং ৩০। ধারা: ৫২(৬) অপরাধের ধরন: জাতীয় নিয়ন্ত্রণ পরীক্ষাগার অথবা ড্রাগ অ্যানালিস্ট কর্তৃক প্রদত্ত কোনো পরীক্ষা ও বিশ্লেষণের প্রতিবেদন অথবা উক্ত প্রতিবেদনের উদ্ধৃতাংশ বিজ্ঞাপন হিসাবে ব্যবহার করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড।

তফসিল, ক্রমিক ৩১

ক্রমিক নং ৩১। ধারা: ৭০ অপরাধের ধরন: জনসাধারণের চলাচলের পথ, মহাসড়ক, ফুটপাথ, পার্ক, কোনো গণপরিবহণ বা যে কোনো বাহনে অ্যালোপ্যাথিক, ইউনানী, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক ও বায়োকেমিক, হারবাল অথবা অন্য কোনো বর্ণনার ফার্মাসিউটিক্যাল বিশেষত্বের কোনো ঔষধ ফেরি করিয়া বিক্রয়, বিনামূল্যে বিতরণ বা বিতরণের প্রস্তাব করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনূর্ধ্ব ২ (দুই) বৎসরের কারাদণ্ড অথবা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

তফসিল, ক্রমিক ৩২

ক্রমিক নং ৩২। ধারা: ৭১(১) অপরাধের ধরন: লাইসেন্সিং কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতীত কোনো ঔষধের ব্যবহার অথবা আরোগ্য বা চিকিৎসা সংক্রান্ত দাবি রহিয়াছে এইরূপ কোনো বিজ্ঞাপন প্রকাশ বা প্রচার অথবা প্রকাশ বা প্রচারে অংশগ্রহণ করা হইলে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনূর্ধ্ব ৩ (তিন) বৎসরের কারাদণ্ড অথবা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

তফসিল, ক্রমিক ৩৩

ক্রমিক নং ৩৩। ধারা: ৭১(২) অপরাধের ধরন: কসমেটিকস্ উৎপাদনকারী, আমদানিকারী, বাজারজাতকারী বা বিক্রয়কারী কর্তৃক কোনো কসমেটিকস্ এর এইরূপ কোনো বিজ্ঞাপন প্রস্তুত, প্রকাশ বা প্রচার করা, যাহাতে সংশ্লিষ্ট কসমেটিকস্ এর ব্যবহার বা ব্যবহারজনিত ফলাফল সম্পর্কিত ভ্রান্ত বা অসত্য দাবি থাকে। অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দণ্ড: অনধিক ৩ (তিন) লক্ষ টাকা অর্থদণ্ড।

End of তফসিল to তফসিল, ক্রমিক ৩৩. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩