Skip to content

বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইন, ২০২৩

ধারা ১২উপদেষ্টা পরিষদ, ইত্যাদি

বলবৎদ্বিতীয় অধ্যায় কাউন্সিল প্রতিষ্ঠা, কার্যাবলি, সভা, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় কাউন্সিল প্রতিষ্ঠা, কার্যাবলি, সভা, ইত্যাদি

ধারা ১২

12. উপদেষ্টা পরিষদ, ইত্যাদি (১) কাউন্সিলকে সাধারণ দিকনির্দেশনা প্রদান ও কাউন্সিলের কার্যাবলি তত্ত্বাবধানের উদ্দেশ্যে নিম্নরূপ সদস্যগণের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠিত হইবে, যথা:- (ক) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, যিনি উহার সভাপতিও হইবেন; তবে একই সংগে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী উক্ত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত থাকিলে মন্ত্রী সভাপতি এবং, প্রযোজ্য ক্ষেত্রে, অপর দুইজন বা একজন সহ-সভাপতি হইবেন; (খ) সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ; (গ) চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন; (ঘ) চেয়ারম্যান, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল; (ঙ) ভাইস-চ্যান্সেলর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়; (চ) চেয়ারম্যান, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল; এবং (ছ) চেয়ারম্যান, বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন কাউন্সিল, যিনি উহার সদস্য- সচিবও হইবেন। (২) উপদেষ্টা পরিষদ উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (৩) উপদেষ্টা পরিষদের সভা উহার সভাপতি কর্তৃক নির্ধারিত স্থানে ও সময়ে অনুষ্ঠিত হইবে: তবে শর্ত থাকে যে, প্রতি বৎসর উপদেষ্টা পরিষদের অন্যূন ১ (এক) টি সভা অনুষ্ঠিত হইবে। (৪) উপদেষ্টা পরিষদের সকল সভায় উহার সভাপতি সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে সহ-সভাপতি এবং সহ-সভাপতির অনুপস্থিতিতে সভাপতি কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের কোনো সদস্য সভায় সভাপতিত্ব করিবেন।

End of ধারা ১২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইন, ২০২৩