Skip to content

ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩

ধারা ৬অবিভক্ত দাগ, খতিয়ান, ইত্যাদি

বলবৎ

ধারা ৬

6. অবিভক্ত দাগ, খতিয়ান, ইত্যাদি (১) উত্তরাধিকার বা অন্য যেকোনো মাধ্যমে হস্তান্তরের ক্ষেত্রে একটি দাগ বিভিন্ন ভাগ বা খন্ডে বিভক্ত হইলে এবং এইরূপে একাধিক ব্যক্তি বা সংস্থা পৃথককরণ ব্যতীত উহা ভোগ-দখল করিতে থাকিলে, উক্ত ভূমি এই আইনের অধীন ভূমি উন্নয়ন কর নির্ধারণের উদ্দেশ্য পূরণকল্পে, একটি দাগ হিসাবে গণ্য হইবে। (২) কোনো খতিয়ানে একাধিক মালিক, পরিবার বা সংস্থার নাম লিপিবদ্ধ থাকিলে, তাহাদের প্রত্যেকের ভূমির পরিমাণ খতিয়ানে বর্ণিত অংশ অনুসারে নির্ধারণ করিতে হইবে এবং যেক্ষেত্রে কোনো খতিয়ানে মালিকের অংশ পৃথকভাবে উল্লেখ নাই, সেইক্ষেত্রে State Acquisition and Tenancy Act, 1950 (Act No.XXVIII of 1951) এর section 143B এর বিধান অনুযায়ী উত্তরাধিকারীগণ কর্তৃক বণ্টননামা দলিল সম্পাদন ও উক্ত বণ্টননামার ভিত্তিতে নামজারি করিয়া ভূমি উন্নয়ন কর নির্ধারণ করিতে হইবে। (৩) উত্তরাধিকারসূত্রে বা অন্য কোনোভাবে হস্তান্তরের ফলে ভূমির মালিকানা একাধিক ব্যক্তির উপর বর্তাইলে এবং তাহারা জমা-খারিজ করিয়া পৃথক নামজারি না করাইয়া থাকিলে, উক্ত ভূমি একই খতিয়ানভুক্ত গণ্যে উহার ভূমি উন্নয়ন কর নির্ধারণ করিতে হইবে।

End of ধারা ৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩