Skip to content

ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩

ধারা ৭হাল ও অগ্রিম ভূমি উন্নয়ন কর আদায়

বলবৎ

ধারা ৭

7. হাল ও অগ্রিম ভূমি উন্নয়ন কর আদায় (১) প্রতি বৎসরের ভূমি উন্নয়ন কর উক্ত বৎসরের ৩০ জুন এর মধ্যে জরিমানা ব্যতীত আদায় করা যাইবে। (২) ভূমি মালিক আগ্রহী হইলে বকেয়া ও হাল ভূমি উন্নয়ন কর আদায়ের সহিত অথবা পরবর্তীতে অনধিক ৩ (তিন) বৎসরের ভূমি উন্নয়ন কর অগ্রিম প্রদান করিতে পারিবে। (৩) এই আইন কার্যকর হইবার অব্যবহতি পূর্ববর্তী বৎসরের ভূমি উন্নয়ন কর অব্যবহতি পূর্ববর্তী হারে আদায়যোগ্য হইবে।

End of ধারা ৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩