Skip to content

কপিরাইট আইন, ২০২৩

ধারা ১০১কপিরাইট রেজিস্টারে মিথ্যা তথ্য সন্নিবেশ ইত্যাদি করিবার জন্য দণ্ড

বলবৎসপ্তদশ অধ্যায় ফৌজদারি অপরাধ ও দণ্ড

সপ্তদশ অধ্যায় ফৌজদারি অপরাধ ও দণ্ড

ধারা ১০১

101. কপিরাইট রেজিস্টারে মিথ্যা তথ্য সন্নিবেশ ইত্যাদি করিবার জন্য দণ্ড যদি কোনো ব্যক্তি নিম্নবর্ণিত কোনো কাজ করেন তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি ২ (দুই) বৎসর কারাদণ্ড অথবা অনধিক ২(দুই) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন, যথা: - (ক) কপিরাইট রেজিস্টারে কোনো মিথ্যা অন্তর্ভুক্তি সন্নিবেশ করেন বা করিবার কারণ ঘটান; বা (খ) মিথ্যাভাবে রেজিস্টারে কোনো অন্তর্ভুক্তির অনুলিপির অর্থ বহনকারী কোনা লেখা লিখেন বা লিখান; বা (গ) মিথ্যা জানিয়া উক্তরূপ কোনো অন্তর্ভুক্তি বা লেখা সাক্ষ্য হিসাবে উপস্থাপন বা প্রদান করেন অথবা উপস্থাপন বা প্রদান করিবার কারণ ঘটান।

End of ধারা ১০১. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: কপিরাইট আইন, ২০২৩