Skip to content

কপিরাইট আইন, ২০২৩

ধারা ১০২প্রতারণা বা প্রভাবিত করিবার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রদান করিবার জন্য দণ্ড।

বলবৎসপ্তদশ অধ্যায় ফৌজদারি অপরাধ ও দণ্ড

সপ্তদশ অধ্যায় ফৌজদারি অপরাধ ও দণ্ড

ধারা ১০২

102. প্রতারণা বা প্রভাবিত করিবার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রদান করিবার জন্য দণ্ড। যদি কোনো ব্যক্তি- (ক) কোনো কর্তৃপক্ষ বা কর্মকর্তাকে এই আইনের কোনো বিধানের আওতায় তাহার যে কোনো কার্য সম্পাদনে প্রতারণা করিবার অভিপ্রায়ে; বা (খ) এই আইন বা ইহার অধীন কোনো বিষয় সম্পর্কে কোনো কিছু করিতে বা না করিতে প্রভাবিত করিবার অভিপ্রায়ে, মিথ্যা জানিয়া কোনো মিথ্যা বিবৃতি বা ব্যাখ্যা প্রদান করেন তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৩ (তিন) বৎসর কারাদন্ড বা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

End of ধারা ১০২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: কপিরাইট আইন, ২০২৩